রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা, অভিযোগের প্রমাণ পায়নি পিবিআই

হেলাল মাহমুদ তন্ময়
  • প্রকাশ সময়ঃ রবিবার, ৩ অক্টোবর, ২০২১
নুরুল হক নুর। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অভিযোগের প্রমাণ মেলেনি। রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। এতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক ফরিদা পারভীন লিয়া এই তথ্য উল্লেখ করেন।

ফেসবুক লাইভে ‘দুশ্চরিত্রাহীন’ মন্তব্যের অভিযোগে ২০২০ সালের ১৪ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী নুরের বিরুদ্ধে মামলা করেন। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১২ অক্টোবর দুপুর আনুমানিক আড়াইটার সময় নুর তার ফেসবুক আইডি থেকে বাদিকে চরিত্রহীন বলে স্ট্যাটাস দেয়, যা একটি মেয়ের জন্য খুবই অপমানজনক। আসামি ফেসবুক লাইভে এসে এরকম কথা বলায় বাদির সুনাম নষ্ট ও মানহানি হয়। যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)/ক, ২৯(১) ও  ৩১(২) ধারায় অপরাধযোগ্য।

মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, নুরের ফেসবুক আইডি ডিজিটাল ফরেনসিক টিমের মাধ্যমে পরীক্ষা করে মতামত নেওয়া হয়। পর্যালোচনায় দেখা যায়, নুরুল হক ২০২০ সালের ১১ অক্টোবর বাদিকে উদ্দেশ করে ‘ছি! আমরা ধিক্কার জানাই এত নাটক যে করছে সে দুশ্চরিত্রাহীন। ধর্ষণের নাটক করছে স্বেচ্ছায় একটি ছেলের সাথে বিছানায় গিয়ে’ নামে যে বক্তব্যটি প্রচার করেছেন বলা হয়েছে, এমন কোনো বক্তব্য তার ফেসবুকে পাওয়া যায়নি। এ জন্য নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (১)ক, ২৯(১) ৩১(২) ধারায় অপরাধ প্রমাণিত হয়নি।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728