সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

ড. মাহফুজুর রহমান এর পরিকল্পনায় কায়েস আরজু-শিরিন শিলার ‘ভালোবাসি তোমায়’

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময়ঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

গান গেয়ে গত কয়েক বছর ধরে আলোচনায় ড. মাহফুজুর রহমান। এবার তার পরিকল্পনায় নির্মিত হচ্ছে ‘ভালোবাসি তোমায়’ শিরোনামে সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করবেন কায়েস আরজু ও শিরিন শিলা। সিনেমাটির কাহিনি লিখেছেন আবুল হোসেন মজুমদার। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এ সিনেমার সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন আনোয়ার শিকদার।

প্রযোজনা সংস্থা মজুমদার ফিল্মস সূত্রে জানা যায়, চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম পরিবেশে চলচ্চিত্রটির দৃশ্যধারনের কাজ হবে।

আরজু-শিরিন ছাড়াও বিভিন্ন চরিত্রের অভিনয় করবেন— অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজী প্রমুখ।

সিনেমাটিতে পাঁচটি গান রাখার পরিকল্প করেছেন নির্মাতা। সাহাবুদ্দিন মজুমদার, মিলন খান, সুদীপ কুমার দ্বীপ, এস কে সাগর শান ও আবুল হোসেন মজুমদারের কথায় গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন আনোয়ার শিকদার। এসব গানে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা, এস কে সাগর শান, পড়শী, এস এ মুন্না, কাজী শুভ, বিন্দু কনা, বেলাল খান, মিতা মল্লিক ও তানজিনা রুমা।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728