বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র ঢাকা-৮-এ প্রচারে নাসীরুদ্দীনের তীব্র আক্রমণ: অপরাধীদের তালিকায় শীর্ষে মির্জা আব্বাস যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং

টুটুল-তানিয়ার বিবাহ বিচ্ছেদ নিয়ে যা বললেন সিদ্দিক

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ সোমবার, ১৮ জুলাই, ২০২২

সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের বিচ্ছেদ হয়েছে। তারা ২৩ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন। নতুন বিয়ে করেছেন টুটুল। এদিকে এই দুই তারকার ডিভোর্সের খবর বিষাদের ছায়া নামিয়েছে শোবিজে।

Advertisements

কেউ যেন মানতেই পারছেন না টুটুল-তানিয়ার বিচ্ছেদের খবরটি। অনেকেই তাদের প্রতিক্রিয়া প্রকাশ করছেন। অভিনেতা সিদ্দিকুর রহমানও নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের মন খারাপের কথা তুলে ধরেছেন।

তিনি লিখেন, টুটুল ভাই এবং তানিয়া আপার একটি সন্তানের নাম আরশ, আমার সন্তানের নামও আরশ কিন্তু আমি কখনও ভাবিনি’ আরশ নামের সন্তানদের জীবনে একই অবস্থা হবে। সত্যি আমরা মিডিয়া মানুষরা কি করি কি করছি কি করা উচিত এগুলো নিয়ে আরেকটু ভাবতে হবে। আসলে আমি কখনো কোন কিছু বলতে চাইনি এসব নিয়ে কিন্তু আজ আর পারলাম না মনে হলো কোন কিছু বলা উচিত আমার কেন এমন হচ্ছে?

আসলে কি আমরা অনেক খারাপ? নাকি বিধাতা আমাদের এভাবেই জীবন দিয়ে পাঠিয়েছেন। আমরা না হয় আমাদের জীবন আনন্দে কাটিয়ে গেলাম। আমাদের সন্তানরা কি দোষ করেছে? আমাদের জন্য তাদের এমন জীবন গড়তে হবে কেন? আজকে একটা নিউজ দেখে আমার মনটা অনেক খারাপ তানিয়া আপু এবং এস আই টুটুলের বিবাহ-বিচ্ছেদের নিউজটি। যখন আমার চোখের সামনে নিউজটি পড়ল তখন মনে হলো কি হতে চলেছে এসব?

আমরা কি একে অপরকে একটু স্যরি বা থ্যাংকস বলতে পারি না। আমার মনে হয় এই দুটি শব্দের কারণে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর অনেক সন্তানরাই তাদের জীবনকে সুন্দরভাবে গড়তে পারে না।

সর্বোপরি, বলবো তানিয়া আপু এবং টুটুল ভাইয়ের সাথে দীর্ঘ ৩১ দিন আমেরিকাতে কাটিয়েছি, দেখেছি তাদের মিল, তাদের জীবনে এমন ঘটনা ঘটবে আমি ভাবতে পারি না। আল্লাহর কাছে শুধুই প্রার্থনা আরশ তোমরা সব সময় ভালো থেকো এবং থাকবে এটা আমার বিশ্বাস, ইনশাআল্লাহ।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728