• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
রিহ্যাব নির্বাচন: আপিল উপেক্ষা করে ফলাফল ঘোষণায় বিতর্ক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান সংরক্ষিত নারী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করল বিএনপি এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার ! তেল নিয়ে তেলেসমাতি চলছে এখন দেশের মধ্যে ফতুল্লার নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির দাম কত? এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প

টি ২০ বিশ্বকাপ ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু

কাউসার আলম / ৩৮১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

আজ মধ্যপ্রাচ্যের দুই দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি ২০ বিশ্বকাপ। এ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে বদলে গেছে আয়োজক দেশ। এবারের আসরে অংশ নিচ্ছে ১৬টি দল। এর মধ্যে প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে চারটি দল। ১২ দল নিয়ে হবে সুপার টুয়েলভ রাউন্ড। ক্রিকেটে টি ২০ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। একসময় ছিল পাঁচ দিনের টেস্ট ক্রিকেটের রমরমা। এরপর ৫০ ওভারের একদিনের ক্রিকেট (ওডিআই) শুরু হওয়ার পর টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ অনেকটাই কমে গেছে। পেশাদার ফরম্যাটে টি ২০ ক্রিকেটের আত্মপ্রকাশ ঘটে ২০০৩ সালে। ২০০৭ সালে ২০ ওভারের টি ২০ বিশ্বকাপ শুরু হওয়ার পর ধারণা করা হচ্ছে এর জনপ্রিয়তা একসময় ওডিআইকেও ছাড়িয়ে যাবে; কিংবা ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে। কারণ স্বল্প সময়ের উত্তেজনাপূর্ণ খেলা দেখেই মানুষ আনন্দ পায় বেশি।

টাইগারদের সবচেয়ে দুর্বল দিক হলো ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে না পারা। এ কারণে ‘আনপ্রেডিক্টেবল’ অভিধাও জুটেছে তাদের কপালে। তবে আশার কথা, এ দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষণ দেখা গেছে সাম্প্রতিক ম্যাচগুলোয়। ক্রিকেটের প্রতি উৎসাহ রয়েছে খোদ প্রধানমন্ত্রীর। দেশের ক্রিকেটের উন্নয়নে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। জাতীয় দলের ক্রিকেটারদের দেওয়া হয়েছে নানা সুযোগ-সুবিধা ও মর্যাদা। সর্বোপরি, ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি রয়েছে দেশবাসীর অগাধ ভালোবাসা ও সমর্থন। আমাদের সামর্থ্য আছে, সম্ভাবনা আছে বিশ্ব ক্রিকেটের শীর্ষে নিজেদের স্থান করে নেওয়ার। টি ২০ বিশ্বকাপের সফল সমাপ্তির প্রত্যাশায় রইলাম আমরা।

টি ২০ বিশ্বকাপ ২০২১ ফিক্সার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031