শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

জুমার খুতবায় আদম (আঃ) ও মূসা (আঃ)-এর ঘটনাবলি এক শিক্ষণীয় বার্তা

মতিন সাগর
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আশকোনা বায়তুল নাজাত জামে মসজিদের এই সপ্তাহের পবিত্র জুমার খুতবায় আলোচিত বিষয় ছিল দুটি গুরুত্বপূর্ণ নবীর ঘটনা—আদম (আঃ) ও মূসা (আঃ)। খতিব হুজুর কুরআন ও হাদীসের আলোকে অত্যন্ত হৃদয়স্পর্শী বর্ণনায় উপস্থাপন করেন মানব জাতির সূচনা ও নবুয়তের মর্যাদা।

হযরত আদম (আঃ) ও দুনিয়াতে আগমন:
আল্লাহ তাআলা হযরত আদম (আঃ)-কে জান্নাতে সৃষ্টি করেন এবং তাঁকে ও হাওয়া (আঃ)-কে সেখানে বসবাসের অনুমতি দেন।
কুরআনের ভাষায়-
“তোমরা এ গাছের নিকটবর্তী হয়ো না, তা হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে”
— (সুরা আল-বাকারা: ৩৫)

তবুও শয়তানের ধোঁকায় তাঁরা গন্ধম ফল খেয়ে ফেলেন এবং আল্লাহর নির্দেশ অমান্য করার ফলে দুনিয়ায় অবতরণ করতে হয়।

এখানে মূল শিক্ষা হলো—মানব জাতির ভুল হতেই পারে, কিন্তু তা স্বীকার করে তওবা করা সর্বোত্তম। হযরত আদম (আঃ) আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেছিলেন:

“হে আমাদের পালনকর্তা! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো ও দয়া না করো, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব।”
— (সুরা আল-আরাফ: ২৩)

হযরত মূসা (আঃ) ও আল্লাহর সঙ্গে কথোপকথন:
খুতবায় বর্ণিত হয়, হযরত মূসা (আঃ) ছিলেন আল্লাহর ‘কালিমুল্লাহ’ অর্থাৎ যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সৌভাগ্য অর্জন করেন।

“আর আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন সরাসরি।”
— (সুরা নিসা: ১৬৪)

তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল সত্য ও ইনসাফের পক্ষে দৃঢ় অবস্থান। ফেরাউনকে সত্যের দাওয়াত দেওয়া, সমুদ্র বিভক্ত করে বনি ইসরাইলকে মুক্ত করা- সবই আল্লাহর নির্দেশে।

সামাজিক ও আধ্যাত্মিক বার্তা:
হুজুর তাঁর বয়ানে বলেন, আদম (আঃ)-এর ঘটনা আমাদের শিক্ষা দেয়, পাপ করলেও আল্লাহর দরজায় ফিরে আসলে তিনি ক্ষমাকারী। আর মূসা (আঃ)-এর ঘটনা আমাদের শেখায়- সত্যের পক্ষে কথা বলা এবং সব পরিস্থিতিতে আল্লাহর উপর নির্ভর করা।

এই খুতবা ছিল আত্মশুদ্ধি, শিক্ষা ও ঈমান জাগরণের অনন্য উপলক্ষ। আশা করা যায়, এর আলোকে আমরা নিজেরা সংশোধন হয়ে সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারব।

জুমার নামাজ শেষে আশকোনাবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, হেদায়েত ও কল্যাণের জন্য দোয়া করা হয়।

শায়খ মোঃ মোশতাক আহমদ মুজাহেদী পাঞ্জাতনী
(আল ক্বাদেরী, চিশতী, নকশবন্দী, রেজভী, আবদুল কাদেরী)
খতিব, বায়তুল নাজাত জামে মসজিদ,
ডিলার বাড়ি, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728