বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

গরম আরও দুই দিন, বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার তা কমে হয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস; যা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে। এর বাইরে ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, মাদারীপুর ও পাবনায় মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে গেছে। ঢাকাসহ দেশের বেশির ভাগ বড় শহরের তাপমাত্রা দাবদাহের কাছাকাছি অর্থাৎ ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর