রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষক ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময়ঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

কুষ্টিয়ার কুমারখালীতে পরকীয়া প্রেমের অভিযোগে এক শিক্ষক এবং গৃহবধূকে সারা রাত গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩১) সকালে ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। উপজেলার সদকী ইউনিয়নের ঘাসখাল গ্রামে ঘটনাটি হয়।

ভুক্তভোগী শিক্ষকের গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। গৃহবধূর বাড়ি কুমারখালীর সদকী ইউনিয়নে।

এলাকাবাসী জানান, গৃহবধূর স্বামী ঢাকায় হকারের কাজ করেন। শহিদুল দীর্ঘদিন ধরে বাড়িতে এসে গৃহবধূর নবম শ্রেণি পড়ুয়া সন্তানকে প্রাইভেট পড়ান। এসময় গৃহবধূ ও শিক্ষকের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শিক্ষক গৃহবধূর ঘরে প্রবেশ করেন। স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করেন। পরে লোকজন দুই জনকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন। 

ভুক্তভোগী মাদরাসা শিক্ষক জানান, প্রাইভেট পড়াতে এসে তিনি ছাত্রের মায়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। শুক্রবার রাতে ছাত্রের বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়েছে।

সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, ‘লোকমুখে ও ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। তাদের মারধরও করা হয়েছে। তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’  

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ‘এক মাদরাসা শিক্ষক ও নারীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন সাধারণ মানুষজন। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728