শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

এই সরকারের অধীনে নির্বাচনে গেলে আপনারা জাতীয় বেঈমান হবেন : নুরুল হক নুর

মাসুদ রানা জয়
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, ‌‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে যারা নির্বাচনে যাবেন না বলছেন, তারা যদি এই সরকারের অধীনে নির্বাচনে যান, তাহলে আপনারা জাতীয় বেঈমান এবং নর্দমার কীটে পরিণত হবেন।’

চা শ্রমিকসহ সব শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে আজ শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এই সমাবেশে নুরুল হক নুর আরও বলেন, ‌‘আওয়ামী লীগ বলে পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ নন। যদি তিনি কেউ না হন, তাহলে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কেন নিয়ে নেওয়া হলো না। দলের কেউ না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, কেন ব্যবস্থা নিচ্ছেন না? আমরা চাই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

নুরুল হক নুর বলেন, ‘সরকার দেশকে শ্রীলঙ্কার দিকে নিয়ে যাচ্ছে। তাই বিদেশি সরকারগুলো তাদের সমর্থন দিচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনার অবৈধভাবে সরকারকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে। কেন ১৫৯ আসনে ইভিএম দিতে হবে? সবগুলো আসনে দিন, না হয় একটিতেও নয়।’

চা শ্রমিকদের মজুরি প্রসঙ্গে নুর বলেন, ‘অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করতে হবে।’

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728