• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
রিহ্যাব নির্বাচন: আপিল উপেক্ষা করে ফলাফল ঘোষণায় বিতর্ক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান সংরক্ষিত নারী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করল বিএনপি এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার ! তেল নিয়ে তেলেসমাতি চলছে এখন দেশের মধ্যে ফতুল্লার নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির দাম কত? এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প

উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার। ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে অপহৃত এক তরুণকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করা হয়।

অভিযোগসূত্রে জানা যায়, নোয়াখালীর সেনবাগ থানার বাসিন্দা মোঃ নাজিম উদ্দিন (২৩) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করেন। গত ৩০ নভেম্বর কাজের সন্ধানে তিনি ফটিকছড়ি থানার মাইজভান্ডার দরবার শরিফ থেকে ফেরার পথে ১ ডিসেম্বর রাত সাড়ে বারোটার দিকে একটি সিএনজিতে উঠলে মোঃ আজম ও তার সহযোগীরা তাকে জোর করে সিএনজি থেকে নামিয়ে একটি ক্লাব ঘরে নিয়ে শারীরিক নির্যাতন করে। এসময় তারা নাজিমের স্ত্রীর কাছে ৩ লক্ষ ৬৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

নাজিম উদ্দিনের স্ত্রী বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি করে র‌্যাব-৭-এর কাছে স্বামীর উদ্ধারের আবেদন জানান।

র‌্যাব-৭ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩ ডিসেম্বর হাটহাজারীর নজুমিয়ার হাট এলাকা থেকে নাজিম উদ্দিনকে উদ্ধার করে। একই সময়ে একটি সাদা টয়োটা গাড়ি থেকে অভিযুক্ত মোঃ আজম (৪৯) ও আবু সামা (২৪)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামি এবং উদ্ধার পাওয়া ভুক্তভোগীকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব-৭।

এমআই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031