শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

আমেরিকায় যাচ্ছে রাজ রিপা অভিনীত বাংলাদেশের সিনেমা “ময়না”

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আমেরিকায় যাচ্ছে রাজ রিপা অভিনীত বাংলাদেশের সিনেমা “ময়না”। ইজিপ্টিয়ান আমেরিকান চলচ্চিত্র উৎসবের পঞ্চম এডিশনে বাংলাদেশ থেকে অফিসিয়াল সিলেকশন পেয়েছে গত বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র “ময়না”।

জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমউল্যাহ খোকন এর প্রযোজনা ও গল্পে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।

‘ময়না’ ইতোমধ্যেই লন্ডনের ২৭তম ইএমএমএস বিবিসি ফেস্টিভালে Best Film Production Award, ইতালির ১০ম গালফ অফ নেওপাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে Special Mention Award, মুম্বইয়ের Golden Jury Film Festival-এ পুরস্কার এবং ইতালির Collism International Film Festival-এও স্বীকৃতি অর্জন করেছে। এছাড়াও অফিসিয়াল সিলেকশন পেয়েছে দক্ষিণ কোরিয়ার ২১তম অপোরিয়া ভিলেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও বাংলাদেশের ৬ষ্ঠ সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

সবশেষে এটি নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৮ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিতব্য ৫ম ইজিপ্টিয়ান আমেরিকান চলচ্চিত্র উৎসবের জন্য। বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে পূর্ণদৈর্ঘ্য বিভাগে প্রতিযোগিতা করবে ‘ময়না’।

গ্রামীণ বাংলার এক মেয়ের বেড়ে ওঠা, সংগ্রাম ও সমাজের প্রতিবন্ধকতা — এই গল্পকে কেন্দ্র করেই গড়ে উঠেছে “ময়না”। শিশুকালীন ময়নার চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী জান্নাতুল ভোর, আর প্রাপ্তবয়স্ক ময়নার ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন চিত্রনায়িকা রাজ রিপা।

নায়িকা রাজ রিপা বলেন, “ময়না চরিত্রটি আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং একটি চরিত্র। একজন সাধারণ মেয়ের স্বপ্ন, অপমান, সংগ্রাম আর নিজের জায়গা করে নেওয়ার গল্প – এটি শুধু অভিনয় নয়, আমার নিজের মধ্যেও গভীরভাবে ছুঁয়ে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে ‘ময়না’র স্বীকৃতি মানে বাংলাদেশের গল্পের জয়।”

ময়নার মায়ের চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী মোমেনা চৌধুরী। নারীজীবনের হাসি-কান্না, সফলা-ব্যর্থতা এবং আত্মমর্যাদার লড়াই সিনেমাটিতে বিশেষভাবে ফুটে উঠেছে।

প্রযোজক আলিমউল্যাহ খোকন বলেন, “ময়না সিনেমা ভ্যালেন্টাইন ডে-তে মুক্তি পেয়ে ব্যবসায়িকভাবে সফল হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা কুড়িয়েছে। সম্ভবত এটাই প্রথম বাংলা বাণিজ্যিক চলচ্চিত্র যা একসঙ্গে বাণিজ্যিক ও উৎসব – দুই দিকেই সফল।”

পরিচালক মনজুরুল ইসলাম মেঘ যোগ করেন, “আমাদের নির্মাণে অনেক সীমাবদ্ধতা থাকলেও, ‘ময়না’ প্রমাণ করেছে যে আন্তরিকতা থাকলে ভালো সিনেমা তৈরি সম্ভব। এই সিনেমা আমার পরবর্তী কাজের দায়বদ্ধতাও অনেক বাড়িয়ে দিয়েছে।”

ময়না সিনেমায় আরও অভিনয় করেছেন আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল, আরেফিন জিলানী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ।

বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন এবং শিশু শিল্পী জান্নাতুল ভোর।
গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজ আপ ওয়ান তারকা সালমান, আপন ও রিনাৎ সুলতানা।

l

সূত্রঃ রাজ রিপার ফেসবুক পোষ্ট থেকে সংগৃহীত

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728