• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন ক্ষমতার মঞ্চে রাজনীতির খেলায় পিষ্ট সাধারণ মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানে কমানো হচ্ছে সাপ্তাহিক ছুটি খাতা না দেখেই ফল প্রকাশ, শিক্ষক সংকটে বিপর্যস্ত বিদ্যালয় স্থগিতকৃত শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ: ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জামায়াত প্রার্থীর, প্রত্যাখ্যান বিএনপির চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ছয় কর্মকর্তা পদে রদবদল আবু সাঈদ হত্যা মামলার রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: দুদকে আবেদন খৎনা প্রক্রিয়ায় ঝুঁকি: সচেতনতার অভাবে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা!

আজভস্টালের শেষ ইউনিট ধ্বংসের চেষ্টা করছে রাশিয়া: ইউক্রেন

জ.নি. ডেস্কঃ / ৬৫৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

ইউক্রেন জানিয়েছে, আজভস্টালে আটকে থাকা তাদের সর্বশেষ সেনা ইউনিটকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে রাশিয়া।

এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার দখলদাররা আজভস্টাল এলাকায় ইউক্রেনীয় ইউনিটগুলোকে অবরুদ্ধ করা ও ধ্বংস করে দেওয়ার দিকে মনোযোগ দিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমানের সহায়তা নিয়ে স্টিল কারখানাটির দখল নেওয়ার জন্য আক্রমণ শুরু করেছে।

এদিকে আজভস্টালে আটকে থাকা বেসামরিক লোকদের বের হয়ে যাওয়ার সুযোগ দিতে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া।

আর রাশিয়া এমন ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, রাশিয়া চাইছে স্টিল কারখানার ভেতর আটকে থাকা সেনাদের ধ্বংস করে দিতে।

এদিকে রাশিয়া তিন দিনের যুদ্ধবিরতির কথা বললেও তারা এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031