শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

আছিয়ার সত্য গল্প নিয়ে প্রজাপতি টিভির ওয়েব ফিল্ম

নজরুল ইসলাম তোফা
  • প্রকাশ সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নজরুল ইসলাম তোফা : সাম্প্রতিক সময়ে আছিয়ার ঘটনা আমাদের জাতির বিবেককে নাড়া দিয়ে গেছে। দেশে একের পর এক ধর্ষণকান্ড আমাদেরকে যখন ভাবিয়ে তুলছে তখন আছিয়ার হত্যাকান্ড আমাদের এতটুকু পরিবর্তন করতে পারবে কিনা সেই প্রশ্নও অনেকের মনে। আছিয়ার সেই মর্মান্তিক ঘটনার ছায়া অবলম্বনে এবার নির্মিত হলো ওয়েব ফিল্ম ‘আমিই আছিয়া আমিই বাংলাদেশ’। 

জনপ্রিয় নির্মাতা, নাট্যকার শিমুল সরকারের তত্বাবধানে শামীম মোহাম্মদ এই ওয়েব ফিল্মটি লিখেছেন এবং নির্মাণ করেছেন। নতুন ওটিটি প্লাটফর্ম প্রজাপতি টিভির জন্য এটি নির্মাণ করা হয়েছে। গতকালই (১৫ মার্চ) প্রজাপতি টিভির ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য ফ্রিতে দেখার সুযোগ করে দিয়েছে প্রজাপতি কর্তৃপক্ষ। 

এ ব্যাপারে শিমুল সরকার জানান- এটি মুলত সত্য গল্পের ধারনার উপরে নির্মাণ করা হয়েছে। একজন মানুষ কিভাবে তার নিজের সন্তানের স্ত্রীর প্রতি মোহগ্রস্থ হয় তার নিদারুণ চিত্র এই গল্পে আছে। ছোট্ট আছিয়া বোনের বাড়িতে গিয়েও নিরাপত্তা পেল না, তাকে পাশবিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হলো, সেই নির্মম গল্পই এটি।

আমাদের সমাজের বিকারগ্রস্থ মানুষগুলোকে যেন যাদুঘরে পাঠানো যায় সেই প্রত্যাশা থেকেই প্রজাপতি টিভির এমন উদ্যোগ বলেও জানান শিমুল সরকার। ওয়েব ফিল্মের নির্বাহী প্রযোজক মোতাহার হোসেন জামিল।

ওয়েব ফিল্ম ‘আমিই আছিয়া আমিই বাংলাদেশ’ এ অভিনয় করেছেন – স্নোহোয়াইট, নাজিম হামিদ

জয় আরিফ, তাসরিন জাহান স্বপ্না, শিফাত বন্যা, লাখী আক্তার, আনোয়ার হোসেন সহ অন্যরা।

এছাড়াও নেপথ্যে কাজ করেছেন – মেক আপ – এম এস মির্জা, ক্যামেরা- পিসি মোকসেদুল ইসলাম

আর্ট ডিরেক্টর – সিয়াম আহমেদ খাঁ, সম্পাদনা এবং গ্রাফিক্স – রতনুজ্জামান রত্ন, গীতিকার, সুর ও কণ্ঠ – আসিফ নওয়াজ, চিত্রনাট্য ও পরিচালনা- শামীম মোহাম্মদ, উপদেষ্টা পরিচালক- শিমুল সরকার, নির্বাহী প্রযোজক- মোতাহার হোসেন জামিল

ওয়েব ফিল্মের লিংক – https://www.youtube.com/watch?v=Wc50SIkpoL4

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728