রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের নামে জালিয়াতি ও মিথ্যে তথ্যের পাহাড়: মুন্সীগঞ্জের নান্টুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাহারুল আলম শুধু একজন আইজিপি নন, দুঃসময়ের কাণ্ডারি ! রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি রুপি! এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে নেই রাজউক অনুমোদন; ৬/৭ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে নারায়ণগঞ্জের বহু আবাসিক ভবন অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল

আইসিসির মার্চের সেরা বাবর আজম ও র‍্যাচেল হেইন্স

সুহৃদ রোমিও
  • প্রকাশ সময়ঃ সোমবার, ১১ এপ্রিল, ২০২২

মার্চে ছেলেদের সেরা বাবর

মার্চে ছেলেদের সেরা বাবর
ছবি: আইসিসি

মার্চ মাসে বাবরের সঙ্গে আরও মনোনয়ন পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাফেট ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতানোর নায়ক কামিন্স অবশ্য ওয়ানডে সিরিজে খেলেননি। ফলে মার্চ মাসে বাবরের জেতার সম্ভাবনা বেশি ছিল। প্রথম কোনো খেলোয়াড় হিসেবে দুবার আইসিসির মাসের সেরা খেলোয়াড় হলেন বাবর।

ভোটিং প্যানেলের সদস্য ও সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ড্যারেন গঙ্গা বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ অনেক রান করেছে বলেই বাবর এই পুরস্কার পায়নি। এ ছাড়া সব সংস্করণেই ওর সাফল্য এতে ভূমিকা রেখেছে। ২৪ বছর পর অস্ট্রেলিয়া দলের সফরে পাকিস্তানের অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে প্রত্যাশার চাপ সামলানো অনেক বড় অর্জন।’

মার্চে মেয়েদের সেরা হেইন্স

মার্চে মেয়েদের সেরা হেইন্স
ছবি: আইসিসি

ওদিকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে ৮ ম্যাচে ৬১.২৮ গড়ে ৪২৯ রান করেছেন র‍্যাচেল হেইন্স। তাঁর এমন দুর্দান্ত ফর্মই অপরাজিত থেকে বিশ্বকাপ জেতায় ভূমিকা রেখেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ১৩০ রান টুর্নামেন্টের গতিপথ ঠিক করে দিয়েছে। সেই ইংল্যান্ডের বিপক্ষেই অর্ধশতক দিয়ে শেষ করেছেন বিশ্বকাপ। সেমিফাইনালেও ৮৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। এ মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশ্বকাপে দারুণ খেলা সোফি একলস্টোন, লরা ভলভার্টও। কিন্তু হেইন্সের সঙ্গে পেরে ওঠেননি তাঁরা।

ভোটিং প্যানেলে সদস্য ও সাবেক পাকিস্তানি ব্যাটার সানা মির বলেছেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে র‍্যাচেল হেইন্স। প্রথম ম্যাচে বড় এক শতক করে টুর্নামেন্টের সুর গেঁথে দিয়েছে এবং বিশ্বকাপজুড়ে ওর পারফরম্যান্স অন্য ব্যাটারদের জন্য ভিত্তি গড়ে দিয়েছে। হেইন্স একজন মানসম্পন্ন ব্যাটার এবং মেয়েদের ক্রিকেটের নেতা।’

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930