• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
রিহ্যাব নির্বাচন: আপিল উপেক্ষা করে ফলাফল ঘোষণায় বিতর্ক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান সংরক্ষিত নারী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করল বিএনপি এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার ! তেল নিয়ে তেলেসমাতি চলছে এখন দেশের মধ্যে ফতুল্লার নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির দাম কত? এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প

অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)’র ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৮৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)’র ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে দিনটিকে উদযাপন করেন এবিসি পরিবারের সদস্যরা।

সেখানে বার্ষিক সাধারণ সভার অংশে কন্ঠ ভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন হয়। সভাপতি নির্বাচিত হন চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও মহাসচিব হিসেবে নির্বাচিত হন দেবাশীষ রঞ্জন সরকার।

এদেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপক দের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) বদ্ধপরিকর বলে জানান সংগঠনটির নেতারা।

তারা আরও জানান, মিডিয়া ভিত্তিক সকল সংগঠন এর প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চায় টিডি- রেডিওর সকল উপস্থাপক দের এই ফোরাম।

সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) ২০২৪ এর ৭ জুন যাত্রা শুরু করে।

গত সাত মাসে এডহক কমিটির অধীনে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও ওয়ার্কশপসহ নানা আয়োজন করে সংগঠনটি। এবিসি)’র ফ্যামিলি ডে,২০২৫ -এ দিনভর ক্রীড়া প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, পিঠা উৎসব শেষে মনোজ্ঞ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

এতে মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব জনাব সারওয়ার আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এস এম জাহিদ ও পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক) এর সভানেত্রী আফরোজা হেলেনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রেডিও এবং গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের উপস্থাপক-উপস্থাপিকারা এতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031