রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের নামে জালিয়াতি ও মিথ্যে তথ্যের পাহাড়: মুন্সীগঞ্জের নান্টুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাহারুল আলম শুধু একজন আইজিপি নন, দুঃসময়ের কাণ্ডারি ! রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি রুপি! এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে নেই রাজউক অনুমোদন; ৬/৭ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে নারায়ণগঞ্জের বহু আবাসিক ভবন অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল

অন্তত ৫ ক্ষেত্রে সংস্কারের পর নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন: ড. ইউনূস

জ.নি. রিপোর্ট:
  • প্রকাশ সময়ঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করবে। তবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পর। সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার ঢাকায় বিদেশি কূটনীতিকদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন।

৮ আগস্ট সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের ১০ দিন পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকদের সঙ্গে দেখা-সাক্ষাতের জন্য এ আয়োজন করা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০ জন মিশনপ্রধান যোগ দেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসনের বর্ণনা দিয়ে ড. ইউনূস বলেন, শেখ হাসিনা পালিয়েছেন। তার স্বৈরশাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে। গণতান্ত্রিক সকল অধিকার নিষ্পেষিত হয়েছে। তরুণদের কয়েকটি প্রজন্ম কোনোরকম ভোটাধিকার চর্চা ছাড়াই বড় হয়েছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংকগুলো লুট হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ভান্ডার তছরুপ করা হয়েছে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে বিভিন্ন ক্ষেত্রে গভীর সংস্কার করা দরকার। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930