বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র ঢাকা-৮-এ প্রচারে নাসীরুদ্দীনের তীব্র আক্রমণ: অপরাধীদের তালিকায় শীর্ষে মির্জা আব্বাস

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সবচেয়ে দুর্নীতিগ্রস্ত : অর্জুনা রানাতুঙ্গা

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

স্বাধীনতার পর সবচেয়ে বাজে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এজন্য অনেকেই দায়ী করছেন শ্রীলঙ্কা সরকারকে। তবে শ্রীলঙ্কা সরকারের চেয়েও দেশটির ক্রিকেট বোর্ড বড় দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করেছেন লঙ্কার সাবেক ক্রিকেট অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

তিনি বলেন, শ্রীলঙ্কায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা দেশের ক্রিকেট বোর্ড। দুর্নীতির কারণেই দেশের ক্রিকেটের এমন করুণ দশা।

গেল কয়েক বছর ধরে ক্রিকেট অঙ্গনে সাফল্যের ধারায় নেই শ্রীলঙ্কা। বর্তমানে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে সপ্তম, ওয়ানডেতে অষ্টম ও টি-টোয়েন্টিতে নবম স্থানে রয়েছে শ্রীলংকা। র‌্যাংকিং বলে দিচ্ছে, সাফল্যের ধারাটা একেবারেই নিম্নমুখী।

অথচ ১৯৯৬ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ জিতে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তারা। এছাড়া টানা দু’টি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও খেলেছে লঙ্কানরা। অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের পারফরমেন্সে বিশ্ব ক্রিকেটে বড় দল ছিলো শ্রীলংকা। কিন্তু তাদের অবসরের পর গেল কয়েক বছর ধরে ছন্নছাড়া শ্রীলঙ্কার ক্রিকেট। লংকান ক্রিকেটের এমন অবস্থার জন্য দেশের বোর্ডের দিকে আঙুল তুলেছেন রানাতুঙ্গা।

বর্তমানে ভারত সফরে কর্ণাটকের অলিম্পিক ভবনে এক অনুষ্ঠানে দেশের ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে রানাতুঙ্গা বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের পুরো বিষয়টি হলো অব্যবস্থাপনার ও অপেশাদারিত্বের। এ কারণেই দেশের ক্রিকেটে সংকট দেখা দিয়েছে। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা ক্রিকেট বোর্ড। তারা দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান।’

তিনি আরও করেন, ‘দেশের ক্রিকেট বোর্ড সবকিছু নষ্ট করেছে। ক্রিকেট যারা চালাচ্ছে, তাদের মধ্যে কোন পেশাদার ব্যক্তি নেই। সরকারের চেয়েও বাজে তারা। ক্রিকেটে আমাদের অনেক ভালো খেলোয়াড় তৈরি হয়, কিন্তু খারাপভাবে পরিচালিত হয়। এটি অনেক বড় ইস্যু। যদি ক্রিকেট নির্বাচনের সময় সময় এলে দেখবেন ১৪৩-১৪৪ ভোট আছে। এই সবগুলোই ঘুসের।’

২০১৫ সাল থেকে যারা ক্রিকেট চালাচ্ছে, তারা সবকিছু এলোমেলো করে ফেলেছে বলে দাবি করেন  রানাতুঙ্গা। তিনি বলেন, ‘২০১৫ সালের পর যারা ক্রিকেট চালাচ্ছে, তারা সব এলোমেলো করে ফেলেছে। এ মুহূর্তে আমাদের একজন ভালো ক্রীড়ামন্ত্রী দরকার। যে কি-না বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু শ্রীলঙ্কার সব চোররা ক্রিকেট বোর্ডের পদগুলো দখল করে নেয়। শ্রীলঙ্কায় এমনটা অতীতেও হয়েছে, ভবিষ্যতেও এমনটা হবে।’

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728