বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র ঢাকা-৮-এ প্রচারে নাসীরুদ্দীনের তীব্র আক্রমণ: অপরাধীদের তালিকায় শীর্ষে মির্জা আব্বাস

মুস্তাফিজের ‘অবিশ্বাস্য’ শেষ ওভার

সুহৃদ রোমিও
  • প্রকাশ সময়ঃ বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষেও মুস্তাফিজের শুরুটা হয়েছিল দারুণ। তবে শেষটা হয়েছে আরও অবিশ্বাস্য। ১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন এই টাইগার পেসার। তাতেই কলকাতাকে দেড়শর বৃত্তে আটকে রাখে দিল্লি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় দিল্লি। মুস্তাফিজ ম্যাজিকে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করে কলকাতা। ১৯ ওভার শেষে কলকাতার রান ছিল ৫ উইকেটে ১৪৪। আর ২০ ওভার শেষে রান হয় ৮ উইকেটে ১৪৬। নেপথ্যে মুস্তাফিজ।

প্রথম বলে নীতিশ রানা সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন রিঙ্কু সিংকে। মুস্তাফিজের শর্ট লেন্থের ইয়র্কার বলে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন রিঙ্কু। তৃতীয় বলে অতিরিক্ত থেকে ১ রান নেন নতুন ব্যাটসম্যান উমেশ যাদব। স্ট্রাইক পেয়ে রানা মুস্তাফিজের কাছে হার মানেন। কাভারে দারুণ ক্যাচ ধরেন সাকারিয়া।

৩৪ বলে ৫৭ রান করে কলকাতার হাল ধরেন রানা। কিন্তু শেষটা সুন্দর করতে পারেননি। ক্রিজে এসেই মুস্তাফিজের পঞ্চম বলে বোল্ড হন টিম সাউদি। হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েও পারেননি মুস্তাফিজ, শেষ বলে কোনো রান নিতে পারেননি হারশিত রানা।

৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ। ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কুলদীপ যাদব। এ ছাড়া ১টি করে উইকেট নেন চেতন সাকারিয়া ও অক্ষর প্যাটেল।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728