বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র ঢাকা-৮-এ প্রচারে নাসীরুদ্দীনের তীব্র আক্রমণ: অপরাধীদের তালিকায় শীর্ষে মির্জা আব্বাস

বিশ্বকাপ জিতেও ব্রোঞ্জের ট্রফি নিয়ে ফিরছে মেসির আর্জেন্টিনা

জ. নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
লিওনেল মেসি

কাতার বিশ্বকাপ জিতে আজন্ম লালিত স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির।৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

তবে বিশ্বকাপ জিতেও আসল ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেনি আর্জেন্টিনা।

ফিফার নিয়মানুযায়ী বিশ্বকাপ জেতার পরেও ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না কোনও দলই।

জয়ী দলকে ব্রোঞ্জের একটি প্রতিমূর্তি দেওয়া হয়। সেটিই থাকে তাদের কাছে। আসল ট্রফি চলে যায় সুইজারল্যান্ডের জুরিখে।

সেখানে ফিফার বিশ্ব ফুটবল মিউজিয়ামে রাখা হয় ট্রফিটি। বিশ্বকাপের সময় এলে সংশ্লিষ্ট দেশে ট্রফি নিয়ে যাওয়া হয়। বিশ্বকাপ শেষে আবার নিজের জায়গায় ফেরত যায় বিশ্বকাপ ট্রফি।

তবে আগে ফিফার নিয়ম ছিল কোনো দেশ তিনবার বিশ্বকাপ জিতলে তাদের আসল ট্রফিটি দিয়ে দেওয়া হবে।

১৯৭০ সালে তৃতীয় বারবিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আসল জুলে রিমে ট্রফি দেওয়া হয়েছিল পেলেদের। পরে ১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর সেই ট্রফি চুরি হয়ে যায়। অনেক খোঁজার পরেও সেটা আর ফেরত পাওয়া যায়নি।

ধারণা করা হয়, ট্রফির সোনা গলিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল সেটা। কারণ চুরি যাওয়ার কয়েকদিন পরে পাওয়া গিয়েছিল ট্রফির নিচের অংশটা যেটা কিনা সোনার নয়। সেই অংশটিও এখন রাখা আছে সুইজারল্যান্ডের ফুটবল মিউজিয়ামে।

এই ঘটনার পর বিশ্বকাপে এসেছে নতুন ট্রফি। এখনকার ট্রফিটা প্রথম দেওয়া হয়েছিল ১৯৭৪ সালে। কিন্তু ১৯৮৩ সালে ট্রফি হারিয়ে যাওয়ার ঘটনার পর থেকে কোনও দেশকেই আসল ট্রফি নিয়ে যেতে দেওয়া হয় না। তাই ৩৬ বছর পর ট্রফি জিতেও মেসিরা নিয়ে যাচ্ছে ব্রোঞ্জের তৈরি একটি ট্রফির প্রতিমূর্তি।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728