বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র ঢাকা-৮-এ প্রচারে নাসীরুদ্দীনের তীব্র আক্রমণ: অপরাধীদের তালিকায় শীর্ষে মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর জন্মদিনে অ্যানিমেটেড ফিল্ম ‘মুজিব আমার পিতা’র প্রিমিয়ার

হেলাল মাহমুদ তন্ময়
  • প্রকাশ সময়ঃ রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
প্রধানমন্ত্রীর জন্মদিনে অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’র প্রিমিয়ার।

দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম ‘মুজিব আমার পিতা’ মুক্তি পাচ্ছে ১ অক্টোবর। এর আগে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হবে প্রিমিয়ার।

চলচ্চিত্রটির নির্মাতা প্রতিষ্ঠান প্রোলেন্সার স্টুডিওর পক্ষ থেকে বলা হয়েছে— ১৬ সেপ্টেম্বর চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে ও সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পাবে।

অ্যানিমেটেড চলচ্চিত্রটি তৈরি করতে প্রায় দুই বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের একটি দল কাজ করেছে। ১০০ জনেরও বেশি শিল্পী চলচ্চিত্রটি নির্মাণে অবদান রেখেছেন। ব্যাপক গবেষণা এবং চিত্রনাট্য তৈরির পর গত বছরের জানুয়ারিতে এর প্রযোজনার কাজ শুরু হয়।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, যৌবন, রাজনৈতিক কর্মজীবন এবং তার জীবনের অন্যান্য দিক তুলে ধরা হয়েছে। মূলত বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন পর্যন্ত সময়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে চলচ্চিত্রটি।

প্রধানমন্ত্রীর জন্মদিনে হবে এর প্রিমিয়ার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকের স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোতে অংশ নেওয়ার কথা রয়েছে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা। তিনি বলেন, আমরা যখন কাজ শুরু করেছিলাম, অনেকে বিশ্বাসই করতে পারেননি, বাংলাদেশে বসে ফিচার-লেংথ অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। কিন্তু আমরা বিশ্বাস হারাইনি। সিনেমাটি নির্মাণ করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হলো— এখনই হয়তো বিশ্বমানের অ্যানিমেশন বানানো সম্ভব নয়। তবে যাত্রাটা আমরা শুরু করেছি।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728