করুর পদদলিতকাণ্ডে অভিনেতা ও তামিলাগা ভেত্ত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়কে সোমবার (১২ জানুয়ারি) দিল্লির সিবিআই সদর দপ্তরে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ১১টা ২৯ মিনিটে তিনি সেখানে পৌঁছান এবং আনুষ্ঠানিকতা শেষে দুর্নীতি দমন শাখার তদন্তকারী দলের সামনে হাজির হন। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে তিনি দপ্তর ত্যাগ করেন। খবর হিন্দুস্থান টাইমসের।
জিজ্ঞাসাবাদের সময় সিবিআই সদর দপ্তরের বাইরে বিজয়ের বিপুল সংখ্যক সমর্থক জড়ো হন। তিনি চেন্নাই থেকে একটি চার্টার্ড ফ্লাইটে দিল্লি আসেন এবং তার সঙ্গে টিভিকের কয়েকজন সহকর্মীও ছিলেন।
এই ঘটনার তদন্তের দায়িত্ব ২৬ অক্টোবর সিবিআইকে দেয় সুপ্রিম কোর্ট। আদালত মন্তব্য করে, ঘটনার পর রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু বক্তব্য জনআস্থা ক্ষুণ্ন করেছে। ন্যায়বিচার ও মানুষের আস্থা ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ, স্বাধীন ও পক্ষপাতহীন তদন্ত প্রয়োজন বলেও জানায় সর্বোচ্চ আদালত।