রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের নামে জালিয়াতি ও মিথ্যে তথ্যের পাহাড়: মুন্সীগঞ্জের নান্টুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাহারুল আলম শুধু একজন আইজিপি নন, দুঃসময়ের কাণ্ডারি ! রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি রুপি! এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে নেই রাজউক অনুমোদন; ৬/৭ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে নারায়ণগঞ্জের বহু আবাসিক ভবন অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল

শৃঙ্খলা ভাঙার অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি প্রদান

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময়ঃ শনিবার, ২৮ জুন, ২০২৫

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা বিএনপির দলীয় প্যাডে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ও সদস্যসচিব কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুত্বপূর্ণ পদে থেকে দলীয় নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করায় চাঁদ আলী খানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন আহমদকে পাংশা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী। তিনি বলেন, দলীয় প্রধান গ্রেপ্তার বা আটক হলে সাময়িক অব্যাহতি দিয়ে পরবর্তীজনকে দায়িত্ব দিতে হয়। এটি দলীয় নিয়ম।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ে গণশুনানিকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শুনানিতে অংশ নেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ দলের কয়েকজন নেতা-কর্মী। শুনানির একপর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান ও অফিস সহকারী সবুজ হোসেনকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। পরে সন্ধ্যায় রাজবাড়ী সদর থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চাঁদ আলী খানসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদ আলী খান, নারায়ণপুর গ্রামের রুহুল আমিন ও বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার মামুন শিকদার, ফরিদ হোসেন ও শিশির করিম। তাঁরা সবাই বিএনপির নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বাদী হয়ে সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই তাঁদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠায়। তবে তাঁরা সবাই শুক্রবার বিকেলে জামিনে মুক্তি পান।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930