মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ প্রথম অধিবেশনেই উত্তপ্ত হতে পারে যেসব ইস্যুতে জাতীয় সংসদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭৫৬৭ পরিবার; আজ প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন আন্তর্জাতিক নারী দিবসে ৮ নারী উদ্যোক্তা পেলেন ‘সাহসিকা সম্মাননা ২০২৬’ ঢাকাস্থ রাজবাড়ী-২, পাংশা-বালিয়াকান্দি-কালুখালী ফোরামের উদ্যোগে টিএসসি অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

রাণীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

হুমায়ুন কবির
  • প্রকাশ সময়ঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টর গাড়ির চাকায় পিষ্ট হয়ে রায়হান আলী (১৩) নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। মৃত রায়হান ওই ট্রাক্টর গাড়িটির হেলফার হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর  রাণীশংকৈল-হরিপুর পাড়া সড়কের রামপুর ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। রায়হান উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের আশাদুল হকের ছেলে। এবং সে পদমপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন দুপুর ১২ টায় রায়হান আলী ও তার ভাই  ট্রাক্টর ড্রাইভাররিয়াজ ট্রাক্টর চালিয়ে যাদুরাণী হাট থেকে নিজ বাড়িতে ফিরছিলেন । রামপুর ব্রিজের কাছে পৌঁছালে ড্রাইভার রিয়াজের এর পাশে বসে থাকা রায়হান চলন্ত গাড়ি থেকে হঠাৎ গাড়ির বগিতে যাওয়ার চেষ্টা করলে পা পিছলে ট্রাক্টরের সামনের চাকায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728