আজ দুপুরের পর রাজধানী ঢাকায় ঘটে যাওয়া মেট্রোরেলের দুর্ঘটনার কারণে সারাদিন মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো। এর ফলে পুরো ঢাকা শহর যেন স্থবির হয়ে পড়ে। মতিঝিল থেকে ধানমণ্ডি যেতে যেখানে সাধারণত সময় লাগে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ মিনিট, আজ সেখানে লেগেছে দুই ঘণ্টারও বেশি। যানজটে আটকে ছিলো হাজারো মানুষ, বাসের প্রতিটি যাত্রীই ক্লান্ত, কিন্তু তবুও অনেকে হাস্যরসের মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন।
বাসের ভেতরে কথোপকথনে শোনা যাচ্ছিলো, এমন জ্যাম তো মেট্রোরেল চালু হওয়ার পর আর দেখিনি! কেউ কেউ বলছিলেন, আজ মেট্রোরেল বন্ধ বলে পুরোনো ঢাকার সেই চিরচেনা জ্যামের দিনটা আবার ফিরে এসেছে। অনেকেই স্মৃতিচারণ করছিলেন সেই সময়ের, যখন অফিস থেকে ফিরতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত।
তবে আশ্চর্যের বিষয় হলো, যাত্রীরা বিরক্ত না হয়ে বরং শেখ হাসিনার প্রশংসা করছিলেন। তারা বলছিলেন, মেট্রোরেল না থাকলে এখনো এমন জ্যামই নিত্যদিনের সঙ্গী হতো। শেখ হাসিনার সরকারই এই শহরকে আধুনিক ঢাকায় রূপ দিয়েছে। কেউ বলছিলেন, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কাজ করেছে, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার—এসব প্রকল্প সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে।\
কেউ কেউ আফসোস করছিলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তাদের কথায় উঠে আসছিল, এখনকার রাজনীতিবিদরা শেখ হাসিনার গড়া সাজানো দেশটাকে নষ্ট করে ফেলছে। উন্নয়নের ধারা যেন ধ্বংসের পথে।
আজকের এই অচল শহর আবার স্মরণ করিয়ে দিলো, ঢাকা একসময় জ্যামের শহর ছিলো, কিন্তু আধুনিক অবকাঠামো আর উন্নয়ন প্রকল্পে সেই চেহারা বদলে দিয়েছিলেন শেখ হাসিনা। আজকের দুর্ঘটনা সাময়িক অসুবিধা বয়ে আনলেও এটি সবাইকে মনে করিয়ে দিলো—মেট্রোরেল এখন ঢাকার প্রাণ, শেখ হাসিনার উন্নয়নের প্রতীক।
বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম।