রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের নামে জালিয়াতি ও মিথ্যে তথ্যের পাহাড়: মুন্সীগঞ্জের নান্টুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাহারুল আলম শুধু একজন আইজিপি নন, দুঃসময়ের কাণ্ডারি ! রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি রুপি! এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে নেই রাজউক অনুমোদন; ৬/৭ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে নারায়ণগঞ্জের বহু আবাসিক ভবন অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল

মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের কাছে আমার খোলা চিঠিঃ অভিনেতা শিমুল খান

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময়ঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫

আজ ফেসবুকে বেশ কয়েকজন নির্মাতা ও অভিনেতার পোষ্ট দেখে একটু অবাক না হয়ে পারছি না। দেশে আসলে হচ্ছে টা কি? কোন দিকে যাচ্ছে দেশ? মোদ্দা কথা হলো- অভিনেতা শিমুল খান তার ফেসবুক একাউন্ট থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের কাছে আমার খোলা চিঠি… মর্মে একটা পোষ্ট দিয়েছেন। সেই পোষ্টটি এখানে হুবহু কপি করলাম।

মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের কাছে আমার খোলা চিঠি…

হে মহামান্য, একটি বৈষম্যহীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে, আমি শিমুল খান সেই মারাত্মক দুঃসাহসী পুলিশ অফিসার যে কিনা উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক নেতা, বাংলার শেষ প্রধানমন্ত্রী, পাকিস্তানের ৫ম প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সামনেই গণহত্যাকারী, ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদাতা পিতা কিশোর শেখ মুজিব কে লাঠি দিয়ে পিটিয়েছি! আমিই সেই দুঃসাহসী পুলিশ অফিসার যে কিনা ফ্যাসিস্ট আওয়ামীলীগের ইতিহাসের সবচেয়ে বড়ো ফ্যাসিস্ট নেতা ‘শেখ মুজিবুর রহমান’কে তার জীবনে প্রথমবারের মতন হ্যান্ডক্যাপ পরিয়ে থানায় নিয়ে জেলের ভাত খাইয়ে ছেড়েছি!! মহামান্য, নিশ্চই ভাবছেন সেসময়তো আমার আব্বারও জন্ম হয়নি? কিন্তু মহামান্য, ঘটনা সত্য এবং সেটা আমিই ঘটিয়েছি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেখ মুজিবুর রহমান’ এর কিশোর জীবনের উপর বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত মুশফিকুর রহমান গুলজারের নির্মাণে ‘দুঃসাহসী খোকা’ সিনেমায়।

সেই ছবিতে অভিনেতা হিসেবে আমি একজন ভয়ংকর রাগী আসল গোফওয়ালা দারোগার চরিত্রে অভিনয় করেছিলাম। অতএব মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমার আকুল আবেদন এই যে, এমন দূর্দান্ত একটি ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিরোধী দুঃসাহসী চরিত্রে অভিনয় করার জন্য আমাকে বিশেষ জাতীয় পুরস্কার প্রদান করুন। হে মাননীয়, জীবনে এতো ছবিতে অভিনয় করেও লাইন লবিং নাই বলে একটি পুরস্কারও পাইনি। বর্তমানে একের পর এক সুবিশাল সুযোগের হাওয়া বয়ে যাচ্ছে। হে মাননীয় প্রধান উপদেষ্টা, এই হাওয়ায় ভেসে দয়াকরে আমাকে একটি বিশেষ জাতীয় পুরস্কার প্রদান করুন। মহামান্য সমীপে আমি অগ্রিম প্রতিজ্ঞা করছি যে, প্রদেয় পুরস্কারের সব অর্থ আমি মাদ্রাসার নিষ্পাপ হাফেজ এবং অবলা এতিমদের কল্যাণে বিলিয়ে দেবো। তবুও দয়াকরে আমার এই বিনয়াবনত আর্জি গ্রহণ করিয়া অতিক্ষুদ্র এই মানবজনম ধন্য করুন 🙏

বিনীত

শিমুল খান

অভিনেতা, লেখক, কবি, চলচ্চিত্র নির্মাতা

বিঃ দ্রঃ পোস্টটি শেয়ার দিলে আগামী ৭ দিনের ভেতরে আপনি বিশাল ৭টি সুসংবাদ পাবেন। আর শেয়ার না দিলে গরীব হয়ে যাবেন।।

শিমুল খান তার এই পোষ্ট এর সাথে তার অভিনীত ‘দুঃসাহসী খোকা’ সিনেমার কিছু স্টিল ফটোগ্রাফ ও দিয়েছেন…

অভিনেতা শিমুল খান

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930