রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

ভারতে পালাতে ৪৫ হাজার টাকা চুক্তি, ১১ বাংলাদেশিকে জঙ্গলে রেখে পালিয়েছে দালাল

জ.নি. রিপোর্ট:
  • প্রকাশ সময়ঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে পালাতে গিয়ে সুন্দরবনে আটকা পড়েন ১১ বাংলাদেশি। শেষ পর্যন্ত তাদের ভারতীয় বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে আলিপুর আদালতে প্রেরণ করেছেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি।   

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবন থেকে উদ্ধার করা ওই ১১ বাংলাদেশির বাড়ির খুলনায়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর তারাও দেশ ছাড়তে বাধ্য হন। এজন্য ভারতে আসতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা। তবে তাদের জঙ্গলে রেখে পালিয়েছে দালাল। আটককৃত ওই ১১ জনের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে। এদের মধ্যে এক নারী জানিয়েছেন, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।  

পরে শেষ পর্যন্ত টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা। তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728