শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল শুরু হলো মহান বিজয়ের মাস আমির হোসেন আমুর ক্যাশিয়ার রিক্সাচালক সেলিমও শতশত কোটি টাকার মালিক গণপূর্ত প্রকৌশলী এ. কে. এম. সোহরাওয়ার্দ্দীর বিরুদ্ধে কোটি টাকা লোপাটের অভিযোগ পাঁচ অস্ত্রসহ গ্রেপ্তার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার রপ্তানি বন্ধ, বাংলাদেশ সীমান্তে পচ্ছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে জয়ী হলেন যারা

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি:

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।

নতুন মেয়াদে পরিচালক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন সুমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল। সুমন ১৬৬ ও টটুল ১৮০ ভোট পেয়েছেন।

সভাপতি নির্বাচিত হয়ে শাহীন সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যারা আমাদের নির্বাচিত করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। আমরা কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, আমরা কাজে বিশ্বাসী। সেটা কাজে দেখাব আশা করছি। পরিচালকদের স্বার্থে কাজ করব।’

সাধারণ সম্পাদক শাহীন কবির টুটুল ডেইলি স্টারকে বলেন, ‘আমি মার্কেটিংয়ের মানুষ। পরিচালক সমিতির ভোটে নির্বাচিত হয়েছি। অবশ্যই তাদের ভালো হবে এমন কিছু করব। যারা আমাকে নির্বাচন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

সমিতিতে আরও নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি পদে আবুল খায়ের বুলবুল, উপমহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সাইমন তারিক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি বন্ধন বিশ্বাস এবং সাংস্কৃতিক ও ক্রীড়ায় মুস্তাফিজুর রহমান মানিক।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব ও জয়নাল আবেদীন (জয় সরকার)।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930