রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের নামে জালিয়াতি ও মিথ্যে তথ্যের পাহাড়: মুন্সীগঞ্জের নান্টুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাহারুল আলম শুধু একজন আইজিপি নন, দুঃসময়ের কাণ্ডারি ! রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি রুপি! এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে নেই রাজউক অনুমোদন; ৬/৭ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে নারায়ণগঞ্জের বহু আবাসিক ভবন অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল

বন্যাদুর্গত এলাকা ও উদ্ধারকাজ পরিদর্শন ফায়ার সার্ভিস ডিজির, উদ্ধার ৭৭৯ জন

কাউসার আলম
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

দেশের বন্যাকবলিত এলাকা ও সেখানকার উদ্ধারকাজ পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 

শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী তিনি বন্যাকবলিত ফেনী ও তার আশপাশ এলাকা ঘুরে দেখেন। তিনি সেখানে ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন পয়েন্টে বন্যাকবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

এ সময় অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, ২১ আগস্ট থেকে ২৩ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া ৭৭৯ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস।মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণকালীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্ধার কাজের নির্দেশনা দেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ৯টি টিম বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণসামগ্রী প্রদানের কাজ করছে। বন্যাদুর্গত এলাকা থেকে মোট ৭৭৯ জন নারী-পুরুষকে উদ্ধার করেন তারা। এরমধ্যে ৫ জন গর্ভবতী নারী ও ১৯ জন বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ফেনী জেলা থেকে ২৮৭ জন, কুমিল্লা জেলা থেকে ১৬৪ জন, চট্টগ্রাম জেলা থেকে ১১৫, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ১১২, নোয়াখালী জেলা থেকে ১৩ জন, খাগড়াছড়ি জেলা থেকে ২৩ জন, চাঁদপুর জেলা থেকে ৬ জন, মৌলভীবাজার জেলা থেকে ৫০ জন, লক্ষ্মীপুর জেলা থেকে ৯ জনকে উদ্ধার করেন।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930