রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের নামে জালিয়াতি ও মিথ্যে তথ্যের পাহাড়: মুন্সীগঞ্জের নান্টুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাহারুল আলম শুধু একজন আইজিপি নন, দুঃসময়ের কাণ্ডারি ! রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি রুপি! এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে নেই রাজউক অনুমোদন; ৬/৭ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে নারায়ণগঞ্জের বহু আবাসিক ভবন অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল

দীর্ঘদিন পর বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে স্কুলের বন্ধ রাস্তা পুনঃরুদ্ধার

হুমায়ুন কবির
  • প্রকাশ সময়ঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শটকাটে স্কুলে যাওয়ার রাস্তাটি জোরপূর্বক দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল। এতে ওই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অনেকটা পথ ঘুরে একটি কবরস্থানের মধ্য দিয়ে স্কুলে যেতে হতো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হতো। অবশেষে কযেকদিন যাবৎ চেষ্টার পর গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে রাণীশংকৈল উপজেলার বৈষম্যবিরোধী ছাত্রসমাজ, এলাকাবাসী, ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এবং ইউএনও’র নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার সার্ভেয়ার নিয়ে ঘটনাস্থলে যায় এবং দৈর্ঘ্য- প্রস্থ মাপযোগ করে স্কুলে যাওয়ার বন্ধ রাস্তাটির সীমানা বের করে দেন।

এ সময় দখলকারী ব্যক্তি মালেক মাস্টার নিজে উপস্থিত থেকে একটি লিখিত ডকুমেন্টপত্র করে দেন। এরফলে আর কোন কোমলমতি শিক্ষার্থীদের কবরস্থান পাড়ি দিয়ে দীর্ঘ পথ দিয়ে স্কুল যেতে হবে না বলে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসি জানান। এছাড়াও শীঘ্রই এলাকাবাসী সেচ্ছায় শ্রম দিয়ে রাস্তাটি ভালোভাবে নির্মাণ করে দিবেন বলে জানিয়েছেন। জানা গেছে ওই স্কুলের জমিদাতা মালেক মাস্টার ও তার ভাই স্কুল থেকে মূল সড়কে যাওয়ার রাস্তটি নিজের জমি দাবি করে বন্ধ করে চাষাবাদ করে আসছিলেন। এতে করে দীর্ঘদিন যাবত শিক্ষার্থীদের স্কুলে যেতে চরম সমস্যা হচ্ছিল।

ওই স্কুলের প্রধান শিক্ষক নারগিস বানু বলেন, ‘তিন বছর ধরে এ রাস্তার জন্য লড়াই করে আসছি। আদালত দলিলমূলে স্কুলের পক্ষে রায় দিলেও রাস্তা দখলকারীরা জোরপূর্বক দখল করে রাস্তা বন্ধ রেখে চাষাবাদ করতেন।এতে করে দূরের পথ পাড়ি দিয়ে অনেক শিক্ষার্থী স্কুলে আসেনা। ধীরে ধীরে আমার স্কুলের ছাত্র-ছাত্রী কমে যাওয়া শুরু করে। রাস্তাটি পেয়ে স্কুলের বাচ্চারা খুব উপকৃত হলেন। আর আমরাও চিন্তামুক্ত হলাম। কৃতজ্ঞতা  জানাই বৈষম্যবিরোধী ছাত্রসমাজ, এসিল্যান্ড ও ইউএনও স্যারকে।’ এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন বলেন, রাস্তাটি স্কুলটির জন্য খুব জরুরি ছিল। এটি জোরপূর্বক দখল করে রাখা হয়েছিল। এলাকাবাসী ও সাধারণ ছাত্ররা স্থানীয় প্রশাসনের সহায়তায় এটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।  শিক্ষার্থীদের দূরের পথ পাড়ি দিয়ে স্কুলে যাওয়ার কষ্ট দূর হল।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে আমি নিজে সরেজমিন পরিদর্শন করেছি। দলিল মূলে স্কুল থেকে মূল রাস্তা পর্যন্ত ৫ ফিট প্রস্থ রাস্তা ছেড়ে দেওয়ার কথা দলিলে উল্লেখ আছে। গতকাল বিকালে এসিল্যান্ড আর্নিকা আক্তার, সার্ভেয়ার ও বৈষম্যবিরোধী ছাত্রদের ঘটনাস্থলে পাঠানো হয়। এসিল্যান্ড মাপযোগ করে রাস্তাটি বের করে দিয়েছে। ওই রাস্তা দিয়ে শিক্ষার্থীদের স্কুলে যেতে আর কোন সমস্যা নেই বলেও তিনি জানান।   

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930