রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের নামে জালিয়াতি ও মিথ্যে তথ্যের পাহাড়: মুন্সীগঞ্জের নান্টুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাহারুল আলম শুধু একজন আইজিপি নন, দুঃসময়ের কাণ্ডারি ! রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি রুপি! এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে নেই রাজউক অনুমোদন; ৬/৭ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে নারায়ণগঞ্জের বহু আবাসিক ভবন অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল

জনি ডেপের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ইলন মাস্কের

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
হলিউড তারকা জনি ডেপ

হলিউড তারকা জনি ডেপ _ ছবি: রয়টার্স

তারকা হয়েও আম্বার স্বামীর নির্যাতনের শিকার, এ নিয়ে একটি পত্রিকায় কলাম লেখায় সাবেক স্ত্রীর ওপর খেপেছেন জনি ডেপ। স্ত্রীর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন তিনি। আম্বারও এক কাঠি সরেস। তিনি জনির বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মামলা ঠুকেছেন। মামলার শুনানি তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।

অস্কারের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন অভিনেতা জেমস ফ্রাঙ্কো

অস্কারের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন অভিনেতা জেমস ফ্রাঙ্কো

তবে শুনানিতে পদে পদে আটকে যাচ্ছেন আম্বার। জনির আইনজীবীরা দেখিয়েছেন, তাঁদের মক্কেলের বিরুদ্ধে আম্বারের অভিযোগের চেয়ে গুরুতর অপরাধ করেছেন আম্বার নিজে। জনির সঙ্গে বিবাহবিচ্ছেদের আগেই তিনি জড়িয়েছিলেন উদ্যোক্তা ইলন মাস্ক ও অভিনেতা ফ্র্যাঙ্কোর সঙ্গে। তাঁরা দুজনই সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছিলেন। এরই মধ্যে এই তিনজনের ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে প্রকাশিত হয়েছে ছবি ও ভিডিও। লিফটের ভেতরের দুটি ভিন্ন সিসিটিভি ফুটেজে আম্বারকে ঘনিষ্ঠ হতে দেখা গেছে ফ্র্যাঙ্কো ও মাস্কের সঙ্গে। ঘটনাটি প্রমাণ করে বিচ্ছেদের আগেই আম্বার তাঁর স্বামীর সঙ্গে প্রতারণা করে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এ প্রসঙ্গে আম্বার বলেছেন, তাঁর সঙ্গে কারও অনৈতিক সম্পর্ক নেই। যতটুকু ঘনিষ্ঠতা ছিল, সেটা ক্যারিয়ারের উন্নতির জন্য রাখতে হয়েছে।

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক _ ছবি : রয়টার্স

তবে জনির বিরুদ্ধে আম্বারকে শারীরিক নির্যাতনের যে অভিযোগ, সেটা এখনো মিথ্যা প্রমাণ করা যায়নি। এই মামলার শুনানি আরও কিছুদিন চলবে। জনির বিরুদ্ধে আম্বারের অভিযোগ, মদ্যপ অবস্থায় ও মাদক সেবনের পর স্ত্রীর গায়ে হাত তুলতেন তিনি। আম্বারও জনিকে শারীরিকভাবে আঘাত করেছেন বলে অভিযোগ রয়েছে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930