শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

জনগণ সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে : বেগম সেলিমা রহমান

কাউসার আলম
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
বেগম সেলিমা রহমান
বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বিভাগীয় সমাবেশগুলোতে অংশগ্রহণ করে জনগণ সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সুসংগঠিত বিএনপি এখন বর্তমান সরকারের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দল আজকে সুসংগঠিত।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন আলমের সভাপতিতে ও সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানের শুরুর আগে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন সংগঠনের নেতারা। পরবর্তীতে অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সেলিমা রহমান বলেন, সরকারের বিরুদ্ধে সমগ্র দেশ আজকে ঐক্যবদ্ধ। কোনো বাধাই জনগণকে আটকাতে পারেনি। সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে উৎপাদনমুখী।
বর্তমান সরকার যা কিছু বলছে ‘সব মিথ্যা’ বলছে। সরকারের যে দুঃশাসন, যে স্বৈরশাসন তা ২০০৮ সাল থেকে চলছে। রক্তের হোলি খেলা দিয়ে আওয়ামী লীগ দেশকে রক্তাক্ত করে দিচ্ছে। তারা আর কত রক্তের হলি খেলবেন। আওয়ামী লীগ প্রতিনিয়ত নতুন নতুন খেলা খেলছে। যেটা ওবায়দুল কাদের সাহেব নিজেই বলে চলেছেন ‘আমরা খেলবো’। তারা মানুষের ভাগ্য নিয়ে আর কত খেলবেন?
স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এখন থেকে এক দফা দাবিতে আন্দোলন করতে হবে। আমাদের আন্দোলন এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া। যাতে করে যেই আসুক না কেন আমরা তাকে নিয়ে যেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728