সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কারা জয়ী জানা যাবে মধ্যরাতে

হেলাল মাহমুদ তন্ময়
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১২ মিনিট থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৬টা ১০ মিনিটে। এরপরে আর কোনো ভোটার ঢুকতে দেওয়া হয়নি।

নির্বাচন কমিশনার পীরজাদা হারুন জানান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠেয়  নির্বাচনের  ভোট গণনা চলছে। কারা জয়ী হচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত।

নির্বাচনে অভিনেতা ডা. এজাজ ছিলেন প্রথম ভোটার এবং শেষ ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। নির্বাচন কমিশনার হিসেবে আরও আছেন জাহিদ হোসেন ও বি এইচ নিশান। সব মিলিয়ে ভোট গৃহীত হয়েছে  ৩৬৫টি। ভোটার ছিলেন ৪২৮ জন। 
আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।
কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন যারা:
সভাপতি- ইলিয়াস কাঞ্চন, সহসভাপতি- চিত্রনায়ক রিয়াজ ও ডি এ তায়েব। সাধারণ সম্পাদক- নিপুণ, সহসাধারণ সম্পাদক পদে আছেন সাইমন সাদিক। সাংগঠনিক সম্পাদক শাহনূর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান। কার্যকরী পরিষদের সদস্য হলেন—অমিত হাসান, ফেরদৌস আহমেদ, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমীন, কেয়া, পরীমনি, গাঙ্গুয়া ও সীমান্ত।
মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন যারা:
সভাপতি-মিশা সওদাগর, সহসভাপতি: মনোয়ার হোসেন ডিপজল-রুবেল। সাধারণ সম্পাদক, জায়েদ খান, সহসাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জে কে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফারহান। কার্যকরী পরিষদের সদস্য: রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, চ্ন্নু, হাসান জাহাঙ্গীর ও নাদের খান।
কার্সকরী সদস্য পদে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন ডন ও হরবোলা।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728