রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: এ জেড এম জাহিদ হোসেন

হাবিবুর রহমান
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন *ফাইল ছবি: জনতার নিঃশ্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান ফিরে এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়াই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হোসেন এ কথা বলেন। এর আগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মনোনয়নপ্রক্রিয়া সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। নির্বাচনী আসনের তুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ। স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে।

এ সময় জাহিদ হোসেন অভিযোগ করেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু সেই ষড়যন্ত্র মোকাবিলার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728