রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের নামে জালিয়াতি ও মিথ্যে তথ্যের পাহাড়: মুন্সীগঞ্জের নান্টুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাহারুল আলম শুধু একজন আইজিপি নন, দুঃসময়ের কাণ্ডারি ! রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি রুপি! এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে নেই রাজউক অনুমোদন; ৬/৭ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে নারায়ণগঞ্জের বহু আবাসিক ভবন অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল

এফডিসিতে গেলে খুন করার হুমকি, থানায় নায়িকা পুষ্পিতা পপি

কাউসার আলম
  • প্রকাশ সময়ঃ রবিবার, ১৭ জুলাই, ২০২২

ঢালিউড নায়িকা পুষ্পিতা পপিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে থানায়ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

এ নিয়ে গত ১৩ জুলাই চাঁদপুরের হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। ডায়েরি নম্বর-৬৭০। তবে কারা এই হুমকি দিয়েছেন বিষয়টি উল্লেখ করেননি তিনি।

পুষ্পিতা পপি সাধারণ ডায়েরিতে উল্লেখ্য করেন, তিনি অভিনয় বাদ দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। গত ৩০ জুন চাঁদপুর কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কিছু লোক তার গাড়ির গতি রোধ করে। এসময় তাকে বের হয়ে আসতে বলা হয়। তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, আর কখনও এফডিসিতে যাওয়া আসা করলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলা হবে তার। এরপর পুষ্পিতা চিৎকার দিলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় তারা।

বিষয়টি নিয়ে পুষ্পিতা বলেন, ‘এমন ঘটনর পর থেকে শঙ্কিত আমি। বুঝতে পারছি না আমার সঙ্গে এমনটি কেনো ঘটল। আমি নিরাপত্তা চাই। ’

জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয় পা রাখেন পুষ্পিতা পপি। কিন্তু নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ২০১৪ সালে ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমায়। ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রে শাকিব খানের প্রথম প্রেমিকা চরিত্রে অভিনয় করেছিলেন পুষ্পিতা পপি।

জানা যায়, এই অভিনেত্রী এখন পর্যন্ত ১১টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং সম্পূর্ণ করেছেন ৮টি সিনেমা। আর মুক্তি পেয়েছে ৭টি সিনেমা। ‘কখনও ভুলে যেও না’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’সহ বেশকিছু সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

পুষ্পিতা পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’। সিনেমাটি ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।  ওই বছরই ধর্মীয় কারণে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপর থেকেই সিনেমায় তাকে আর কাজ করতে দেখা যায়নি।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930