বাংলাদেশের আবাসন বাণিজ্য বর্তমানে মারাত্মক সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরেই এই খাতে নানা ধরনের অপপ্রচার, আর্থিক মন্দা ও ডেভেলপার কোম্পানিগুলোর অনিয়ম নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে অনেক কোম্পানি ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা যথাসময়ে পূরণ করতে পারেনি। ফলে বহু ক্রেতা বছরের পর বছর ভোগান্তির শিকার হয়েছেন। প্রকল্প অর্ধসমাপ্ত রেখে কিংবা সময়ক্ষেপণ করে গ্রাহকের অর্থ আটকে দেওয়ার ঘটনা বাজারে নতুন কিছু নয়। এ কারণে আবাসন খাতে ক্রেতাদের আস্থার সংকটও তৈরি হয়েছে।
তবে এর বাইরে ব্যতিক্রমও রয়েছে। কিছু প্রতিষ্ঠান এখনো সময়মতো কাজ শেষ করে, গ্রাহক ও ভূমি মালিকদের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সেসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো মাস্টার পিচ ডেভেলপার্স লিমিটেড।
রাজধানীর হজ ক্যাম্প, আশকোনা পানির পাম্প সংলগ্ন এলাকায় কোম্পানির চলমান প্রকল্প ‘আসাদ আলী প্যালেস’। প্রকল্পের ঠিকানা—ঢাকা মহানগরের উত্তরা-সংলগ্ন আশকোনা পানির পাম্প থেকে পূর্বদিকে প্রায় ২০০ গজ দূরে, হজ ক্যাম্প মসজিদের পাশেই। এখানে বর্তমানে দ্রুতগতিতে নির্মাণ কাজ চলছে।
সাইট ভিজিটকালে কোম্পানির পরিচালক মো. জসিম উদ্দিন জানান, “আবাসন বাণিজ্যের অবস্থা এখন একেবারেই খারাপ। প্রতিদিনই আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। তারপরও আমরা ইতোমধ্যে আটটি প্রকল্প সফলভাবে শেষ করেছি। প্রতিটি প্রকল্পেই যথাসময়ে ক্রেতাদের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়েছে। দেশের অর্থনীতি যেভাবেই চলুক, আমাদের কাছে ক্রেতার স্বপ্ন সবচেয়ে বড়। তাদের সাথে করা প্রতিশ্রুতি আমরা কখনো ভঙ্গ করি না। আসাদ আলী প্যালেস প্রকল্পও আমরা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করবো। যারা বুকিং দিয়েছেন, তারা ইনশাআল্লাহ যথাসময়ে ফ্ল্যাট পেয়ে যাবেন।”
তিনি আরও বলেন, “আমাদের কোম্পানির মূল লক্ষ্য হলো- কমিটমেন্ট রক্ষা করা। বাজারে টিকে থাকতে হলে আস্থা ও বিশ্বাসই প্রধান মূলধন। এজন্যই আমরা কখনো কাজ ফেলে রাখি না।”
আশকোনা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, মাস্টার পিচ ডেভেলপার্স লিমিটেড ইতোমধ্যে কয়েকটি ভবন যথাসময়ে হস্তান্তর করেছে। ফলে এলাকার মানুষের কাছে প্রতিষ্ঠানটি আস্থা প্রতীক হয়ে উঠেছে। একাধিক বুকিংধারী গ্রাহক জানান, তারা শুরুতে কিছুটা সংশয়ে থাকলেও কোম্পানির আগের প্রকল্পগুলো দেখে এখন নিশ্চিন্ত হয়েছেন।
আবাসন খাতের অন্যান্য উদ্যোক্তারাও একই অভিমত ব্যক্ত করেছেন। তাদের মতে, দেশের সামগ্রিক অর্থনৈতিক মন্দা ও নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ব্যবসায় ধস নেমেছে। তবে যারা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছেন, তারাই দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকবেন।
একজন সিনিয়র ডেভেলপার বলেন, “এখনই সময় আস্থা পুনর্গঠনের। যারা ক্রেতার সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হবে, তারা বাজার থেকে বিদায় নেবে। আর যারা সঠিক সময়ে ফ্ল্যাট হস্তান্তর করবে, তারা আগামীতে আরও বেশি গ্রাহকের আস্থা অর্জন করবে।”
সব মিলিয়ে, সংকটের মধ্যেও কিছু প্রতিষ্ঠান সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে। মাস্টার পিচ ডেভেলপার্স লিমিটেড তার মধ্যে অন্যতম। তাদের দাবি, আসাদ আলী প্যালেস হবে আস্থা ও প্রতিশ্রুতির প্রতীক।

মাষ্টার পিচ আসাদ আলী প্যালেস, আশকোনা, উত্তরা, ঢাকা